হোম > বিশ্ব

আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে, শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

ভারতের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, উত্তর-পূর্ব রাজ্যটিতে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়ছে। তার আশঙ্কা এ সংখ্যা আর মাত্র ১০ শতাংশ বৃদ্ধি পেলে আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত’ হয়ে যাবে। মঙ্গলবার একটি সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন। খবর এনডিটিভির।

হিমন্ত বিশ্ব শর্মা আরো দাবি করেন, ‘আসামে জনসংখ্যার ৪০ শতাংশ বাংলাদেশি বংশোদ্ভূত। যদি এটি আরো ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হব।’ তিনি বলেন, এ কারণেই গত পাঁচ বছর ধরেই এই বিষয়টি নিয়ে সতর্ক করে আসছেন।

এনডিটিভির দাবি, চলতি মাসের শুরুতে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্য নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন, নয়াদিল্লি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘বিচ্ছিন্ন’ করে রাখা এবং ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে সহায়তা দেয়া।

ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার বিষয়ে সাম্প্রতিক সেই বক্তব্য ঘিরে এরআগেও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা। তিনি বলেন, এ ধরনের হুমকি ভারত সহ্য করবে না। তার দাবি, বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি দিতে থাকেন, তাহলে দিল্লি আর বেশি দিন চুপ থাকবে না।

আরএ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ