হোম > বিশ্ব

ট্রিলিয়ন ডলারের চুক্তি করতে ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি করতে ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এ সফরে খনিজ সম্পদ নিয়ে ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে পারে। এই চুক্তি হলে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্পর্ক সহজ হতে পারে। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

কিয়েভের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের খনিজ সম্পদের ব্যবস্থাপনা যুক্তরাষ্ট্র ও ইউক্রেন মিলে করবে। সেখান থেকে যে অর্থ পাওয়া যাবে তা একটি নতুন তহবিলে যাবে, দুই দেশ সেই অর্থ ভাগ করে নেবে।

এর আগে, ট্রাম্প ৫০ হাজার কোটি ডলারের বেশি খনিজ সম্পদ এবং যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য বাবদ ছয় হাজার কোটি ডলার দাবি করেছিলেন। তবে ট্রাম্প বলেছেন, এটা ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে পারে।

তবে এই চুক্তিতে কোনো নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হয়নি। ইউক্রেন অবশ্য এই গ্যারান্টি দাবি করেছিল। চুক্তিতে শুধু নিরাপত্তার উল্লেখ আছে। কিন্তু যুক্তরাষ্ট্রে ভূমিকা কী হবে, তা বলা হয়নি। দুই প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

ইরানে ১১ টনের বোমা দিয়ে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইস্তাম্বুলে ভয়াবহ বন্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মৃত্যু, আহত ২০

সাত দিনে ৫১ ধরনের উদ্ভিজ্জ খাবার খেলেন সাংবাদিক

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল করে দেশছাড়া করতে চায় ট্রাম্প প্রশাসন

সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়তে বলল পুলিশ

ভোট গণনার ভিডিও ফুটেজ পাচ্ছে না কমিশন, তিরস্কার সুপ্রিম কোর্টের

সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্র রাখায় ব্রিটিশ সেনার কারাদণ্ড

বিশ্বজুড়ে কার্বন নিঃসরণে কে কতটা দায়ী