হোম > বিশ্ব

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে জয় পেলো প্রেসিডেন্ট মিলেইর দল

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেলো প্রেসিডেন্ট মিলেইর দল লা লিবার্টেড অ্যাভাঞ্জা। রোববারের নির্বাচনে মিলেইর দল পেয়েছে ৪১ শতাংশ ভোট। ৯০ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ২৪টি সিনেট আসনের মধ্যে ১৩টি এবং নিম্নকক্ষের ১২৭টি আসনের মধ্যে ৬৪টি ভোট পেয়েছে লা লিবার্টেড অ্যাভাঞ্জা । খবর আল জাজিরার।

আর্জেন্টিনার কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের মোট আসনের এক–তৃতীয়াংশ এবং নিম্ন কক্ষ চেম্বার অব ডেপুটির মোট আসনের অর্ধেকে ভোট হয়েছে।

মিলেইয়ের প্রতিদ্বন্দ্বী পক্ষ মধ্য–বামপন্থী পেরোনিস্ট মুভমেন্ট পেয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশ ভোট।

এই সাফল্যে প্রেসিডেন্টের জন্য রাষ্ট্রীয় ব্যয় কমানো এবং অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত করার কর্মসূচি এগিয়ে নেয়া অনেক সহজ হবে। এছাড়া প্রেসিডেন্টের ভেটো বহাল রাখতে, অভিশংসনের প্রচেষ্টা রোধ করতে এবং আগামী মাসগুলোতে কর ও শ্রম সংস্কারের জন্য তার উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করারও সহজ হবে।

তবে কংগ্রেসে আইন পাস করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা নেই মিলেইর দল লা লিবার্টেড অ্যাভাঞ্জার। আইন পাসের জন্য প্রেসিডেন্টকে এখন কংগ্রেসে মধ্য-ডানপন্থীদের সঙ্গে জোট করতে হবে।

আরএ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস

আসামে চরম দুর্দশায় উচ্ছেদের শিকার হাজারো বাঙালি মুসলিম

ওয়াশিংটন সম্মেলনের আগে এআই নিয়ে সংলাপে বসবে যুক্তরাষ্ট্র-চীন

রাশিয়ার নির্বাচনে পুতিনের দল পেল রেকর্ড আসন, আরো শক্ত হলো ক্ষমতার নিয়ন্ত্রণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১ দিনের মধ্যে সর্বনিম্ন

আমি আমার সন্তানদের হারিয়েছি, আবারো অনাগত সন্তান হারানোর ভয়ে আছি

হুথিদের থেকে কয়েকটি স্থান পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

সিঙ্গাপুরে বই পড়লে অর্থ দিচ্ছে সরকার, পাঠাভ্যাসে উৎসাহিত করার উদ্যোগ

পারিবারিক নির্যাতনের শিকার গর্ভবতী নারীর সংখ্যা বাড়ছে

তীব্র মানসিক অসুস্থতায় আক্রান্তদের মৃত্যুর ঝুঁকি বেশি