হোম > বিশ্ব

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২

আতিকুর রহমান নগরী

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩২ জন আহত হয়েছেন। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, বড়দিনের আগের দিন বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্টেপেক গ্রামে যাওয়ার পথে জোন্টেকোমাটলান শহরে দুর্ঘটনার কবলে পড়ে। জোন্টেকোমাটলান মেয়রের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এসব দুর্ঘটনায় প্রায়ই বাস ও ট্রাক জড়িত থাকে। কর্তৃপক্ষের মতে, অতিরিক্ত গতি ও যানবাহনের যান্ত্রিক ত্রুটি এসব দুর্ঘটনার প্রধান কারণ।

এর আগে নভেম্বরের শেষ দিকে পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে একই ধরনের এক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়।

এসআর

দিল্লিতে নারী বিক্ষোভকারীদের ওপর হামলা, হিন্দু রক্ষা দলের ৪ জন গ্রেপ্তার

ভারতীয় উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ

‘অপহরণ’ করা হয়েছিল ধ্রুব রাঠিকে, মোদিকে হিটলারের পরিণতি মনে করিয়ে দিলেন তিনি

গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট

বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা

নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোদি, বিক্ষোভে আসুন—আহ্বান ককরোচ নেতার

পেরুতে মেয়র নির্বাচিত ‘হিটলার মুসোলিনি’

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ সন্ত্রাসী নিহত

রহস্য অনুসন্ধানে নতুন দিগন্ত খুলবে ‘নিউক্লিয়ার ক্লক’

ইমরান খানের পিটিআই শাসিত প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন