হোম > বিশ্ব

হাসিনার পক্ষে সাফাই গাইলেন শশী থারুর

আতিকুর রহমান নগরী

জুলাই বিপ্লবে পতনের পর ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সাফাই গেয়েছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের প্রভাবশালী নেতা শশী থারুর।

গতকাল বুধবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে এ কথা বলেন তিনি।

কংগ্রেসের এমপি শশী থারুর বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য না করে ভারত ‘সঠিক মানবিক চেতনা’ অনুসরণ করেছে। কারণ তিনি ভারতের দীর্ঘদিনের বন্ধু ছিলেন ।

শশী থারুর বলেন, শেখ হাসিনার ক্ষেত্রে ভারত সঠিক মানবিক চেতনা অনুসরণ করে কাজ করেছে। কারণ বহু বছর ধরে যিনি ভারতের একজন ভালো বন্ধু, তাকে জোর করে ফেরত পাঠাতে পারে না ভারত।

তিনি উল্লেখ করেছেন, প্রত্যর্পণ সম্পর্কিত বিষয়গুলোতে জটিল আইনি বিধান, চুক্তি সম্পৃক্ত, যা শুধু গুটিকয়েক মানুষই পুরোপুরি বুঝতে পেরেছেন।

কংগ্রেসের এই নেতা বলেন, ‘আমি যথাযথ বিবেচনা করার বিষয়টি সরকারের ওপর ছেড়ে দেব। কিন্তু এরই মধ্যে যখন আমরা একজন ভালো বন্ধুর প্রতি আতিথেয়তা প্রদর্শন করছি, তখন আমার মনে হয় আমাদের তাকে নিরাপদে থাকতে দেওয়া উচিত যতক্ষণ না সরকার এসব বিষয় বিশদভাবে অধ্যয়ন করে।’

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের নতুন টানাপোড়েনের মধ্যেই এসব কথা বললেন কংগ্রেসের এই জ্যেষ্ঠ নেতা।

ইরানের স্থলবাণিজ্য বন্ধে করতে টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র

হরমুজে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, যুদ্ধ আবার পুরোদমে ছড়িয়ে পড়ার শঙ্কা

সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৩

ইয়েমেনে সৌদি বিমান হামলায় বাড়ছে বেসামরিক মানুষের প্রাণহানি

ওমান উপসাগরে জ্বলতে থাকা জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করল আমিরাত

নেতানিয়াহুর বিদায়, ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৬

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি