হোম > বিশ্ব

ট্রাম্পের প্রস্তাবের অস্পষ্টতার ব্যাখ্যা চাইলেন কাতারের আমির

আতিকুর রহমান নগরী

কাতারের আমির শেখ মোহামেদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন গাজা শান্তি প্রস্তাব যুদ্ধ বন্ধের একটি সুযোগ তৈরি করেছে, তবে প্রস্তাবের কয়েকটি পয়েন্ট ব্যাখ্যা ও সমঝোতা প্রয়োজন।

মঙ্গলবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষ এই উদ্যোগকে গঠনমূলকভাবে গ্রহণ করবে। একই সময়ে তিনি বলেন, ফিলিস্তিনি অংশগুলোর সম্মতি এটা সফল করার জন্য অত্যাবশ্যক।

শেখ মোহামেদ জানান, সোমবারের আলোচনায় কাতার ও মিশর হামাসকে স্মরণ করিয়েছে আগে অস্ত্রকে নীরব করতে হবে। তিনি বলেন, দোহার তাৎক্ষণিক লক্ষ্য হলো যুদ্ধ, অনাহার, মানুষ হত্যা এবং গণহারে বাস্তুচ্যুত হওয়া বন্ধ করা। তিনি যোগ করেন, যে প্রস্তাব দেওয়া হয়েছে তার ব্যাপারে আলোচনা করা দরকার। বিশেষ করে কীভাবে এসব কাজ করা হবে তা নিয়ে বিস্তারিত আলাপ প্রয়োজন।

তিনি আরো বলেন, ফিলিস্তিনি জনসাধারণকে তাদের ভূমিতেই রাখতে ফিলিস্তিনি এবং মুসলিম দেশগুলো অক্লান্তভাবে কাজ করছে। তিনি বলেন, বর্তমানে একটি সুযোগ এসেছে; এটাকে কাজে লাগিয়ে কার্যকর সফলতা আনা উচিত।

সিরিয়ার কুখ্যাত কারাগারের সাবেক প্রধানকে ৬০ বছরের কারাদণ্ড

ইরানের প্রকৃত শক্তি জনগণের ঐক্য ও দৃঢ় ইচ্ছাশক্তি

মহাকাশে অস্ত্রের ঝনঝনানি, চাঁদ থেকে পরিচালিত হবে যুদ্ধ

রোবট খাতে বিনিয়োগে শীর্ষে চীন, এগিয়ে যাচ্ছে একটি মুসলিম দেশ

সৌদি আরবের বিমানঘাঁটিতে হামলায় ইতালির বিমান ক্ষতিগ্রস্ত

দেশের জন্য আত্মত্যাগে প্রস্তুত ইরানিরা, তেহরানে জানফাদা-ই-ইরান কর্মসূচি

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার মধ্যেই জাতিসংঘে ভিডিও ভাষণের অনুমতি পেলেন মাহমুদ আব্বাস

পৃথিবীর গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে হ্যাক করতে পারবে এআই

মদ খাওয়ার টাকা দাবি, না দেওয়ায় উত্তরপ্রদেশে মুসলিম ব্যবসায়ীকে মারধর

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ১৫, আহত ৫০ জনের বেশি