হোম > বিশ্ব

গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরো ১৩৪ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: আনাদোলু

গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে চালানো ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার একথা জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে গত ২৪ ঘন্টায় ১৩৪ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে। আহতের সংখ্যা এক হাজার ১৫৫ জন। এ নিয়ে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ৪২ হাজার ১৩৫ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলের বর্বর সামরিক অভিযানে মারা যাওয়া ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৫৯ হাজার ২৯ জনে পৌঁছেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধকে তারা ‘গণহত্যামূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

মন্ত্রণালয় আরো উল্লেখ করেছে যে গত ২৪ ঘন্টায় মানবিক সাহায্য পেতে গিয়ে ৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৬৫০ জনেরও বেশি আহত হয়েছে। যার ফলে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ১,০২১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৬,৫১১ জন।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গাজা উপত্যকায় যুদ্ধের জন্য ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে।

আরএ

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র