হোম > বিশ্ব

নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে ভারত

আতিকুর রহমান নগরী

ইরান-ইসরাইল যুদ্ধ বেড়ে যাওয়ায় নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে ভারত। বুধবার দেশটি এ অপারেশন শুরু করেছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এ অপারেশনের লক্ষ্য হচ্ছে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে আনা। ইরানের অভ্যন্তরে ইসরাইল সামরিক হামলা এবং সংঘাতের বিস্তৃত পরিসর ঘিরে আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ভারত সরকার ঘনিষ্ঠভাবে ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছে এবং গত কয়েক দিন ধরেই ইরানে তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

উদ্ধার তৎপরতার প্রথম ধাপে, উত্তর ইরানে অবস্থানরত ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে এবং তাদের আর্মেনিয়ায় সীমান্ত পার করানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় যারা এখনো আছেন তাদের সাহায্য ও নির্দেশনা প্রদানের জন্য জরুরি হেল্পলাইনগুলো চালু রয়েছে। সরকার ইরানি এবং আর্মেনিয়ান কর্তৃপক্ষকে সরিয়ে নেয়ার প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছে।

গত ১৫ জুনই, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সেখানে থাকা সকল ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং গুরুত্বপূর্ণ আপডেট সংগ্রহের জন্য দূতাবাসের সোশ্যাল মিডিয়া অনুসরণ করতে বলে।

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র