হোম > বিশ্ব

নরওয়ের বিরুদ্ধে কূটনৈতিক আচরণ ভঙ্গের অভিযোগ, রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের

আতিকুর রহমান নগরী

ছবিতে পাকিস্তানে নরওয়ের রাষ্ট্রদূত পার অ্যালবার্ট ইলসাস আদালতের শুনানিতে অংশ নিচ্ছেন।

ইসলামাবাদের এক আদালতের শুনানিতে উপস্থিত থাকার কারণে নরওয়ের রাষ্ট্রদূত পার আলবার্ট ইলসাসকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয় জানায়, বিচারিক কার্যক্রমে কূটনীতিকের অংশগ্রহণ দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘনের সামিল।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির অন্দরাবি বলেন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব (ইউরোপ) নরওয়ের রাষ্ট্রদূতকে ডেকে জানান যে আদালতে তাঁর উপস্থিতি “আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক আচরণের পরিপন্থী।” তিনি আরও বলেন, ভিয়েনা কনভেনশনে নির্ধারিত মানদণ্ড মেনে চলার জন্য রাষ্ট্রদূতকে সতর্ক করা হয়েছে।

খবরে জানা যায়, রাষ্ট্রদূত সুপ্রিম কোর্টে আইনজীবী ইমান মাজারি ও তাঁর স্বামী অ্যাডভোকেট হাদি আলি চাঠ্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিতর্কিত পোস্ট–সংক্রান্ত মামলার শুনানিতে উপস্থিত ছিলেন।

তবে ইমান মাজারি ‘এক্স’-এ লিখেছেন, আদালত পর্যবেক্ষণ করা কূটনীতিকদের নিয়মিত কাজ এবং এটি কোনো মামলায় অবস্থান নেওয়ার সমান নয়। তাঁর দাবি, রাষ্ট্রদূতের উপস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

এদিকে, সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ মাজারির সেই আবেদন গ্রহণ করেছে, যেখানে তিনি অতিরিক্ত সেশনস কোর্টে বিচারকাজ স্থগিতের অনুরোধ জানান—যা এর আগে ইসলামাবাদ হাইকোর্ট খারিজ করেছিল। সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, আইএইচসি–এর সিদ্ধান্ত না আসা পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে।

২০১৬ সালের ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় এনসিসিআইএ–এর করা মামলায় মাজারি ও চাঠ্তাকে গত ৩০ অক্টোবর অভিযুক্ত করা হয়। এফআইআর–এ অভিযোগ করা হয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের মাধ্যমে ভাষাগত বিভাজন উসকে দেওয়ার চেষ্টা করেছেন।

সূত্র: জিও নিউজ

এসআর

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের