হোম > বিশ্ব

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৫ বছরের কারাদণ্ড

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

সামরিক আইন জারির দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারির দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সাজার বিরুদ্ধে আপিলের জন্য সাত দিন সময় পাবেন ইউন।

আদালতের এই রায় সরাসরি সম্প্রচার করা হয়। সামরিক আইন ঘোষণার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে কর্তৃপক্ষকে বাধা দেওয়া, সরকারি নথি জাল করা এবং সামরিক আইন জারির জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

শুক্রবার সিউলের কেন্দ্রীয় জেলা আদালতে বিচারক বেক দা-হিউন বলেন, ইউন সংবিধান এবং আইনের শাসন সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছেন।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট হিসেবে সংবিধান সমুন্নত রাখা এবং আইনের শাসন পালন করা তার কর্তব্য ছিল। কিন্তু তিনি এমন এক পদক্ষেপ নিয়েছেন, যা সংবিধানকে অবজ্ঞা করে। আসামির অপরাধ অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেন বিচারক।

রায় ঘোষণার পরপরই আদালতের বাইরে ইউনের আইনজীবী জানান, সাবেক প্রেসিডেন্ট রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তার অভিযোগ, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে ওই ব্যর্থ সামরিক আইন জারির চেষ্টার পর ইউনের বিরুদ্ধে বেশ কিছু ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়ায় এটিই তার বিরুদ্ধে প্রথম কোনো বড় রায়।

আরএ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প