হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৩ জনের মৃত্যু, ১০ হাজার ফ্লাইট বাতিল

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে বয়ে যাচ্ছে ভয়াবহ তুষারঝড়। এতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার বিকেল পর্যন্ত বিদ্যুদ্বিচ্ছিন্ন প্রায় ৯ লাখ গ্রাহক। বাতিল হয়েছে ১০ হাজার ফ্লাইট। খবর বিবিসির।

জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুযায়ী, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বৈরী পরিবেশের কারণে সারা দেশে স্কুল ও রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

লুইসিয়ানায় হাইপোথার্মিয়ায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া টেক্সাসে মারা গেছেন আরো একজন।

রোববার বিকেল পর্যন্ত প্রায় ৯ লাখ গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া দেশজুড়ে ১০ হাজরের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ব্যাপক তুষারপাত, শিলাবৃষ্টি এবং হিমশীতল বৃষ্টিপাত কয়েক দিন স্থায়ী হতে পারে। এই বৈরী আবহাওয়া দেশটির অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে প্রভাবিত করতে পারে।

জাতীয় আবহাওয়া পরিষেবার আবহাওয়াবিদ অ্যালিসন স্যান্টোরেলি বিবিসির মার্কিন মিডিয়া পার্টনার সিবিএস নিউজকে বলেন, ‘বরফ গলবে খুব ধীরগতিতে এবং খুব দ্রুত সরে যাবে না। এতে বরফ সরানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে।’

আরএ

কোটি টাকার লেনদেনে হয় ভারতে শিশু বেচাকেনা

কিংবদন্তি রবিন হুডের সাক্ষী ১,২০০ বছরের ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল

নিষেধাজ্ঞা কমলে ইরানের অর্থনীতিতে আরও শক্তিশালী হতে পারে আইআরজিসি

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরাইলি রাষ্ট্রদূত ও জাতিসংঘ কর্মকর্তার তুমুল বাকযুদ্ধ

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের কাশ্মীর, নিহত ২৪

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে সন্দিহান রাশিয়া

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড