হোম > বিশ্ব

অনির্দিষ্টকালের অনশনে ফ্লোটিলায় আটক অভিযাত্রীরা

আতিকুর রহমান নগরী

আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনীর অবৈধ হামলার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বন্দীরা অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘট শুরু করেছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অফ গাজা।

শুক্রবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে কমিটি জানায়, মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার যাত্রীদের মধ্যে কয়েকজন বন্দী তাদের আটকের মুহূর্ত থেকেই উন্মুক্ত অনশন ধর্মঘটে অংশ নিচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার ইসরাইলি নৌবাহিনী গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবকটি জব্দ করে এবং ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনেরও বেশি মানবিক কর্মীকে আটক করে। এই ফ্লোটিলা ইসরাইলের দীর্ঘমেয়াদি অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে চেয়েছিল।

জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার সতর্ক করেছে, গাজা এখন বসবাসের অযোগ্য হয়ে উঠছে; সেখানে দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে ফ্লোটিলার মানবিক প্রচেষ্টা ও বন্দীদের প্রতিবাদ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, প্রায় ১৮ বছর ধরে ইসরায়েল প্রায় ২৪ লক্ষ মানুষের বাসস্থান গাজায় কঠোর অবরোধ বজায় রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় ৬৬,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়