হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি হামলায় আরো ১১৬ ফিলিস্তিনি নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে আরো ১১৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৮ জন মারা যান যুক্তরাষ্ট্র-ইসরাইল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে। রোববার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমে এবং রাফাহের উত্তর-পশ্চিমে জিএইচএফ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে মারা যান তারা।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মে মাসের শেষের দিকে ফাউন্ডেশনটি ত্রাণ বিতরণ শুরু করে। এরপর থেকে বিপজ্জনক জিএইচএফ কেন্দ্রগুলো মৃত্যুকূপে পরিণত হয়েছে। এসব ত্রাণ কেন্দ থেকে সাহায্য আনতে গিয়ে ইসরাইলি বাহিনীর হামলা এ পর্যন্ত কমপক্ষে ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘ এবং দাতব্য সংস্থার মাধ্যমে পরিচালিত প্রায় ৪০০টি কেন্দ্রের পরিবর্তে মাত্র চারটি ত্রাণ শিবির চালু করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল।

মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার হিন্দ খোদারি জানিয়েছেন, খাবারের আশায় থাকা পরিবারগুলো তাদের প্রিয়জনদের কবর দিচ্ছে।

জিএইচএফ শনিবারের হত্যাকাণ্ডের তাদের ত্রাণ শিবিরে ঘটেনি বলে দাবি করেছে ইসরাইল। দখলবার বাহিনী বলছে ‘হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কয়েক কিলোমিটার দূরে এবং আমাদের স্থাপনা খোলার কয়েক ঘন্টা আগে।’

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা ঘটনাটি পর্যালোচনা করছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব জগান চাপাগেইন সতর্ক করে বলেছেন, গাজার ফিলিস্তিনিরা ‘দুর্ভিক্ষের তীব্র ঝুঁকির’ মুখোমুখি দাঁড়িয়ে আছে।

আরএ

ট্রাম্পের ‘ঐতিহাসিক’ তেল চুক্তিতে কী পেল ভেনেজুয়েলা

ইরানের হামলার জবাবে তিন তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

এআই বানিয়ে জেলে যেতে পারেন নির্মাতারা, মার্কিন সিনেটে নতুন বিল

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

অভিবাসীদের ঢলে ঠাঁই নেই সেউতায়, রাস্তায় থাকা মানুষদের জন্য তাঁবু বানাচ্ছে স্পেন

পৃথিবীর যুদ্ধ চাঁদেও ছড়িয়ে পড়তে পারে, চীনা মহাকাশ বিজ্ঞানীদের সতর্কবার্তা

অতিথির বর্ণনায় উঠে এলো ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলার ভয়াবহতা

মুসলিমদের কি ধর্মীয় স্বাধীনতা নেই—ভারতে মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা ওয়াইসির

ভারতের ৯ হিমবাহ হ্রদকে ‘পানির বোমা’ বলছেন গবেষকরা, বড় বন্যার আশঙ্কা