হোম > বিশ্ব

ভেনেজুয়েলার তেল কোম্পানি বিক্রির বিরুদ্ধে মার্কিন আদালতে আপিল

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ জানিয়েছে, তাদের যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান সিটগো বিক্রির আদেশের বিরুদ্ধে তারা মার্কিন আদালতে আপিল করেছে।

পিডিভিএসএর প্রতিনিধিরা মঙ্গলবার জানান, দেনা পরিশোধের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে সিটগো বিক্রির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাতিলের আবেদন করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার পরিশোধ না করা ২০ বিলিয়ন ডলারেরও বেশি ঋণ আদায়ের জন্য একাধিক ঋণদাতা সিটগোর ওপর দাবি জানিয়ে আসছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, গত বছরের নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত দীর্ঘদিনের এই আইনি বিরোধ নিষ্পত্তির অংশ হিসেবে সিটগো বিক্রির অনুমোদন দিয়েছিল।

সিটগোর পরিচালনা পর্ষদ আদালতের নির্দেশে হওয়া এই বিক্রয় প্রক্রিয়া বাতিলের আবেদন জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের ফোরক্লোজার প্রক্রিয়ায় ‘গুরুতর স্বার্থের সংঘাত’ রয়েছে, যা প্রতিষ্ঠানটির অর্থনৈতিক মূল্যের জন্য ক্ষতিকর। পর্ষদের হিসাব অনুযায়ী, সিটগোর বর্তমান মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার।

এসআর/এসআই

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে উদ্বিগ্ন ইসরাইল

চুক্তি আসন্ন, তবে ট্রাম্পকে ‘জন্মদিনের উপহার’ দিবে না ইরান

বাংলাদেশের এবারের বাজেটের কতগুণ সম্পদ ইলন মাস্কের?

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরান চুক্তির প্রতি সমর্থন জানালেন স্টারমার

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, পাল্টা আঘাতের দাবি হিজবুল্লাহর

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি রোববার: ট্রাম্প

ট্রাম্পের আসন্ন ইরান চুক্তি নেতানিয়াহুর জন্য একটি ‘তেতো বড়ি’

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের অনুষ্ঠান সূচি জানাল ইরান

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে: শাহবাজ

ভারতে বিমান বিধ্বস্তে নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ