হোম > বিশ্ব

লন্ডনে ফিলিস্তিনপন্থি লাখো মানুষের বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

ছবি: মিডল ইস্ট আই

গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর যুক্তরাজ্যের লন্ডনে সমাবেশ করেছে ফিলিস্তিনিপন্থি লাখো মানুষ। শনিবার বিকেলের বিক্ষোভে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের মূল কারণগুলো খুঁজে বের করে, তা সমাধানের আহ্বান জানান বিক্ষোভকারীরা। খবর বিবিসির।

মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন, ফ্রেন্ডস অব আল আকসা এবং ব্রিটেনের প্যালেস্টাইন ফোরামসহ অন্যান্যদের সাথে এ বিক্ষোভের আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি)। এতে অংশ নেয় কমপক্ষে ছয়লাখ মানুষ।

মিছিলের সময় ‘ইসরাইলকে অস্ত্র দেয়া বন্ধ করো’, ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ এ ধরনের স্লোগান দেন বিক্ষোভকারীরা।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আইন ভঙ্গ, মারামারি এবং নিষিদ্ধ গোষ্ঠীকে সমর্থন করার মতো অপরাধের জন্য ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের পরিচালক বেন জামাল বলেছেন যে তারা ফিলিস্তিনিদের সমর্থন করা কখনো বন্ধ করবেন না।

জামাল বলেন, ইসরাইল যেকোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারে। যুদ্ধবিরতি পরিকল্পনা সংঘাতের মূল কারণগুলো সমাধান করার জন্য কিছুই করেনি বলেও অভিযোগ করেন তিনি।

সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ইতিবাচক পদক্ষেপ হলেও এটি একটি অনিশ্চিত অগ্রগতি। তারা আরো বলেন, ফিলিস্তিনিরা সম্পূর্ণরূপে মুক্ত না হওয়া পর্যন্ত তারা প্রতিবাদ থামাবেন না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্ততায় গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি প্রত্যাবর্তন চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে চুক্তি করেছে ইসরাইল ও হামাস। পরবর্তী ধাপগুলো এখনো আলোচনার মধ্যে রয়েছে।

আরএ

কুকুরের মাংস ভক্ষণ ক্ষুধার্ত যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ