হোম > বিশ্ব

এভিন কারাগারে ইসরাইলি হামলা যুদ্ধাপরাধের শামিল: এইচআরডব্লিউ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত কুখ্যাত এভিন কারাগারে ইসরাইলের বিমান হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন এবং সম্ভাব্য যুদ্ধাপরাধের শামিল। বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর বরাতে এই তথ্য জানায় লন্ডন ভিত্তিক গণমাধ্যম দ্য নিউ আরব।

এইচআরডব্লিউ প্রতিবেদনে জানায়, ২০২৫ সালের ৪ জুলাই ইসরাইল এভিন কারাগারে হামলায় চালায় এতে অন্তত ৮০ জন নিহত হন। নিহতদের মধ্যে রাজনৈতিক বন্দি, সাংবাদিক ও মানবাধিকার কর্মীও ছিলেন। কারাগারের মতো বেসামরিক স্থাপনায় ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।

ইসরাইল দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে এইচআরডব্লিউ উল্লেখ করে, সামরিক উপস্থিতি থাকলেও তা বেসামরিক হতাহতের দায় থেকে অব্যাহতি দিতে পারে না।

পশ্চিমাদের দাবি, এভিন কারাগার দীর্ঘদিন ধরে রাজনৈতিক বন্দিদের জন্য কুখ্যাত এবং ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রতীকে পরিণত হয়েছে। তবে এইচআরডব্লিউ ও আন্তর্জাতিক মহল হামলার স্বাধীন তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, জুন মাসে ১২ দিনের ইরান-ইসরাইল যুদ্ধে ইরানে প্রায় ১,১০০ জন এবং ইসরাইলে ২৮ জন নিহত হয়। ইসরাইলি যুদ্ধ বিমানগুলি ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলিতে হামলা চালায়। ইরানও ইসরাইলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ট্রাম্পের সমালোচক ইলহান ওমরের বাড়িতে মার্কিন কেন্দ্রীয় সংস্থার তল্লাশি

‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা

স্কুলে হিজাব পরতে বাধা দেওয়ায় বিক্ষোভে উত্তাল আজারবাইজান

যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ

মার্কিন ঘাঁটিতে ষড়যন্ত্রে ইরানকে দায়ী করল যুক্তরাজ্য, দুই নাগরিকের ওপর নিষেধাজ্ঞা

সৌদির রিয়াদ ও দাম্মামে ফ্লাইট স্থগিত করল কাতার এয়ারওয়েজ

রিয়াদ, দাম্মাম ও জেদ্দায় ফ্লাইট বাতিল করল আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

ইরান চুক্তি করতে চায়, কিন্তু জানে না কীভাবে করবে: ট্রাম্প

বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম

টানা তৃতীয় দিন রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, রাতভর বিস্ফোরণ