হোম > বিশ্ব

ট্রাম্পের কিছু হলে আমি দায়িত্ব নিতে প্রস্তুত

ইউএসএ টুডেকে সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আতিকুর রহমান নগরী

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে চলমান উদ্বেগ খণ্ডন করে বলেছেন, ট্রাম্প সম্পূর্ণ সুস্থ এবং উদ্যমী। বৃহস্পতিবার ইউএসএ টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স আরও বলেন, যদি কোনও ‘ভয়াবহ ট্র্যাজেডি’ ঘটে, তবে আমি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত।

শুক্রবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট অবিশ্বাস্যভাবে ভালো স্বাস্থ্যের অধিকারী। তার অসাধারণ শক্তি আছে।’ তিনি ট্রাম্পের বয়স নিয়ে যে আলোচনা হচ্ছে তা উড়িয়ে দিয়ে বলেন, ‘তিনি অনেক তরুণ সহকর্মীর তুলনায় বেশি সক্রিয়। তিনিই আমার রাতের শেষ ফোনকারী, এবং সকালে প্রথম ফোন করা ব্যক্তি।’

ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসের প্রকাশিত চিকিৎসা প্রতিবেদনে ‘শিরাজনিত অপ্রতুলতা’ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হন, যার ফলে তার পায়ে কিছুটা ফোলাভাব দেখা গেছে। তবে হোয়াইট হাউসের চিকিৎসক শন বারবাবেলা একে ‘সাধারণ এবং সৌম্য’ রোগ হিসেবে উল্লেখ করেছেন, যা অতিরিক্ত হ্যান্ডশেকের ফল হতে পারে বলেও জানান।

তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে গত ২০০ দিনে আমি অনেক মূল্যবান প্রশিক্ষণ পেয়েছি। যদি, ঈশ্বর না করুন, কোনও ভয়াবহ ঘটনা ঘটে, তবে আমার মতো প্রস্তুতি অন্য কারও নেই।’

যদিও তিনি আশা করেন ট্রাম্প তার পূর্ণ মেয়াদ সম্পন্ন করবেন, তবুও ভ্যান্স ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার গুরুত্ব তুলে ধরেন।

ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, মন্ত্রীর মন্তব্যে ভারতে বিতর্ক

আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে সুপারট্যাংকারে আগুন

নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯

মুম্বাই বিমানবন্দরে ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আগ্রাসন চালালে কঠোর জবাব দেবে ইরান

ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

হরমুজে দিনে পার হচ্ছে মাত্র ৫ জাহাজ

ইরান যুদ্ধের ধাক্কায় বড় লোকসানে চীনের তিন এয়ারলাইন

মার্কিন হামলার বিধ্বংসী প্রতিশোধের হুমকি ইরানের