হোম > বিশ্ব

গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের সতর্কতা

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখলে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতি চুক্তি হবে না বলে সতর্ক করে দিয়েছে হামাস। প্রথম দফা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ইসরাইলকে চাপ দিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি । খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মঙ্গলবার হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বাদরান বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ব্যর্থ হয়েছে ইসরাইল। শর্ত অনুসারে, ইসরাইলের উচিত ছিল রাফাহ ক্রসিং পুনরায় চালু করা এবং উপত্যকায় ত্রাণ প্রবেশে বাধা না দেয়া।

তিনি মার্কিন নেতৃত্বাধীন মধ্যস্থতাকারীদের প্রতি যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় পূর্ণ বাস্তবায়নে ইসরেইলের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান।

১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইল তার লঙ্ঘন অব্যাহত রেখেছে।

এদিকে, একজন ইসরাইলি কর্মকর্তা বলেছেন, কর্তৃপক্ষ জর্ডান এবং অধিকৃত পশ্চিম তীরের মধ্যবর্তী ইসরাইলি-নিয়ন্ত্রিত সীমান্তে অ্যালেনবি ক্রসিং বুধবার পুনরায় চালু করার অনুমতি দেবে, যাতে গাজায় ত্রাণবাহী ট্রাক পাঠানো যায়।

প্রথম দফা চুক্তির শর্ত অনুসারে, বন্দি বিনিময়ের পাশাপাশি আরো বেশি পরিমাণ সাহায্য গাজায় প্রবেশ করবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি আশা করছেন চুক্তির দ্বিতীয় পর্যায় শিগগিরই শুরু হবে। তবে বাদরান বলেছেন, যতক্ষণ না দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি তার লঙ্ঘন অব্যাহত রাখবে, ততক্ষণ নতুন চুক্তি হবে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলের চালানো গণহত্যা যুদ্ধে কমপক্ষে ৭০ হাজার ৩৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরএ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভাবমূর্তি ‘নজিরবিহীন তলানিতে’ নামিয়েছেন নেতানিয়াহু

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না: গুতেরেস

যুক্তরাষ্ট্র রাজি হলেই শুরু হবে হরমুজ খোলার সাত দিনের পরিকল্পনা: আরাগচি

বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের ওপর ৬০ হামলা

প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের

ইসলামাবাদ সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শি জিনপিংয়ের আহ্বান, ইরানের প্রশংসা

ইমরানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন

জার্মানজুড়ে ৪৫ হাজারেরও বেশি শিক্ষার্থীর গণবিক্ষোভ

মুজতবা খামেনি সুস্থ আছেন এবং ইরানের নেতৃত্বে দিচ্ছেন: পেজেশকিয়ান

হরমুজে মার্কিন লেজার অস্ত্র, নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে মাইক্রোসফটের এক্সবক্স