হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের শুল্ক উত্তেজনা পেরিয়ে ৯৩ মিলিয়ন ডলার অস্ত্রচুক্তিতে ভারত

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত।

ভারতকে ৯৩ মিলিয়ন ডলার মূল্যের জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সিস্টেম এবং এক্সক্যালিবার গাইডেড আর্টিলারি গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ)।

সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যিক ও কূটনৈতিক উত্তেজনার পর এটি ওয়াশিংটনের বিদেশী সামরিক বিক্রয় (FMS) কর্মসূচির আওতায় ভারতের প্রথম বড় প্রতিরক্ষা ক্রয়।

এর আগে আগস্টে, রাশিয়ার তেল কেনার শাস্তি স্বরূপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছিল।

জিও টিভির প্রতিবেদনে ডিএসসিএ জানিয়েছে, ভারত সরকারের অনুরোধে মোট ২১৬টি এক্সক্যালিবার ট্যাকটিক্যাল প্রজেক্টাইল এবং ১০০টি জ্যাভলিন সিস্টেম সরবরাহ করা হবে। ভারত ইতোমধ্যেই তার এম-৭৭৭ হাউইৎজার বন্দুকে এক্সক্যালিবার রাউন্ড ব্যবহার করে থাকে। যুক্তরাষ্ট্রের মতে, এই বিক্রয় দুই দেশের কৌশলগত সম্পর্ক আরো দৃঢ় করবে এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার করতে সহায়ক হবে।

সম্প্রতি মার্কিন জেনারেল ইলেকট্রিকের ফাইটার জেট ইঞ্জিন তেজাস বিমান প্রকল্পের জন্য নতুনভাবে বরাদ্দ দেওয়ার পর এই অনুমোদন এল। বিক্রয়ের প্রধান ঠিকাদার হবে আরটিএক্স কর্পোরেশন (এক্সক্যালিবার) এবং জ্যাভলিন সিস্টেমের জন্য লকহিড মার্টিনের যৌথ উদ্যোগ।

এই অস্ত্রচুক্তি ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ওয়াশিংটনের আঞ্চলিক কৌশলগত স্বার্থকেও এগিয়ে নেবে বলে মনে করছে বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের ভূমিকাকে ‘পূর্ণ সমর্থন’ জানাল চীন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম

ইন্দোনেশিয়ার উপকূলে ‘বড়’ প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কার

বুধবার ইসলামাবাদে পৌঁছাতে পারেন জেডি ভ্যান্স

এক ইরানি মীরজাফরের ফাঁসি

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট চলছে: আইইএ প্রধান

জাপানে ট্যাংকে বিস্ফোরণে ৩ সৈন্য নিহত

ইসরাইল-লেবানন আলোচনা বৃহস্পতিবার

যিশুর মূর্তি ভাঙার ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে

আটক জাহাজটি দ্রুত ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আহ্বান