হোম > বিশ্ব

নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী ব্যাপক বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

নেদারল্যান্ডসের হেগে অভিবাসনবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এসময় পুলিশের সোথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। গ্রেপ্তার হয়েছেন অন্তত ৩০ জন। খবর বিবিসির।

পুলিশ জানায়, প্রায় এক হাজার ৫০০ বিক্ষোভকারী একটি মহাসড়ক অবরোধ করে এবং পুলিশেরি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুঁড়ে মারে কেউ কেউ। এক পর্যায়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন।

এ ঘটনাটিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেন, ‘নির্লজ্জ সহিংসতার এমন দৃশ্য কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

বিক্ষোভের আয়োজন করেছিলেন এক ডানপন্থি অভিবাসন বিরোধী কর্মী। তিনি সরকারের অভিবাসননীতি কঠোর করার এবং আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

তবে বিপুলসংখ্যক বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর মুখোমুখি হওয়ার পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের মধ্যে অনেকে ডাচ পতাকা ও উগ্র-ডানপন্থি সংগঠনের পতাকা হাতে রেখছিলেন।

উইল্ডার্সের কট্টর-ডানপন্থি পিভিভি দল শাসক জোট থেকে সরে গেলে গত জুনে নেদারল্যান্ডস সরকার ভেঙে পড়ে। অভিবাসন ইস্যুতেই এ বিরোধ সৃষ্টি হয়। উইল্ডার্স অতিরিক্ত ১০টি আশ্রয়বিরোধী নীতি চাপিয়ে দিতে চেয়েছিলেন— যার মধ্যে আশ্রয়ের আবেদন স্থগিত রাখা, নতুন রিসেপশন সেন্টার তৈরি বন্ধ করা এবং পরিবার পুনর্মিলন সীমিত করাও ছিল।

আরএ

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের