হোম > বিশ্ব

আরো ৩০ ফিলিস্তিনির লাশ ফেরত দিলো ইসরাইল

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি যুক্তির আওতায় আরো ৩০ ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে ইসরাইল। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় লাশ পাওয়ার কথা নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে লাশগুলো হস্তান্তর করা হয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিবৃতিতে আরো বলা হয়, ‘বেশ কয়েকটি লাশে নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে। কয়েকজনের হাত ও চোখ বাঁধা ছিল।’

মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে ১৪ অক্টোবর থেকে ইসরাইল ১৯৫ জন ফিলিস্তিনির লাশ ফেরত দিয়েছে। এদের মধ্যে মাত্র ৫৭ জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে।

ইসরাইলের হামলায় গাজার পরীক্ষাগার ধ্বংসের ফলে ফরেনসিক পরীক্ষা খুবই কঠিন হয়ে পড়েছে। পরিবারগুলো বিভিন্ন শারীরিক চিহ্ন বা পোশাক দেখে আত্মীয়দের শনাক্ত করার চেষ্টা করছে।

ফিলিস্তিনি ন্যাশনাল ক্যাম্পেইন টু রিট্রিভ মার্টিয়ার্স’ বডিজ জানায়, যুদ্ধবিরতির আগে ইসরাইল ৭৩৫টি ফিলিস্তিনির দেহ আটকে রেখেছিল। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, দক্ষিণ ইসরাইলের কুখ্যাত সিদে তেইমান সামরিক ঘাঁটিতে ইসরাইলি সেনারা এখনো প্রায় এক হাজার ৫০০ ফিলিস্তিনির লাশ সংরক্ষণ করে রেখেছে।

আরএ

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন