হোম > বিশ্ব

গাজায় বোমা বিস্ফোরণে ৩ ইসরাইলি সেনা আহত

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা সিটির খান ইউনিসে বোমা বিস্ফোরণে তিনজন সেনা আহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দুইজন সেনা গুরুতর আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিস্ফোরণ সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আহত সেনাদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

সবশেষ সামরিক পরিসংখ্যান অনুসারে, দুই বছর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৯১৩ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয় হাজার ৩১৮ জন। এই পরিসংখ্যানে গাজা, অধিকৃত পশ্চিম তীর, লেবানন এবং ইসরাইলের অভ্যন্তরে হতাহতের ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছাতে মঙ্গলবার মিশরে ইসরেইল ও হামাসের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের আলোচনা কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই মেষ হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব উত্থাপণ করেন। যার মধ্যে রয়েছে বন্দি বিনিময়, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার পুনর্নির্মাণ। হামাস নীতিগতভাবে এই পরিকল্পনায় সম্মত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় প্রায় ৬৭ হাজার ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরএ

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ