হোম > বিশ্ব

ইরানের জনগণকে সমর্থন করে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ইরানে সরকারবিরোধী আন্দোলনকারীদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি এই সমর্থন জানান। মার্কো রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জনগণকে সমর্থন করে।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানের নেতাদের উদ্দেশ্যে নতুন করে সতর্কবার্তা জারি করেন। তিনি বলেন, তোমরা গুলি শুরু না করাই ভালো। কারণ আমরাও গুলি শুরু করব।

এদিকে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে দেশটির নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড।

এক বিবৃতিতে এই বাহিনী জানায়, দেশের বর্তমান অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে দেওয়া হবে না।

এর আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মন্তব্য করেছিলেন, যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার পিছিয়ে থাকবে না। তার এই বক্তব্যের পরই নিরাপত্তা বাহিনীর অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর