হোম > বিশ্ব

যুদ্ধবিরতিতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে চলমান যুদ্ধ আবারও নতুন করে বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। দেশটির সুমি শহরে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ৩৪ জন নিরপরাধ মানুষের। এর জবাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুদ্ধবিরতিতে বাধ্য করতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে মস্কোকে বাধ্য করা যায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে। এই বক্তব্য শুধু রাজনৈতিক নয়, বরং এটি একটি মানবিক আবেদন—নিরীহ প্রাণগুলো রক্ষার তাগিদ থেকে উঠে আসা এক দৃঢ় অবস্থান।

ইউক্রেনীয় এই শহরে রুশ ওই হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “এই যুদ্ধ শুরু করেছিল রাশিয়া—এটা সবাই জানে। আর আজও একমাত্র রাশিয়াই মানবজীবনের তোয়াক্কা না করে, আন্তর্জাতিক আইন ও প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা উপেক্ষা করে এটি চালিয়ে যাচ্ছে।”

ইমানুয়েল ম্যাক্রোঁ আরও বলেন, “রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে এখন কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি”। তিনি আরও জানান, সুমি শহরের এই হামলায় বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার