হোম > বিশ্ব

গাজায় ত্রাণ নিতে গিয়ে গুলিতে আরো ২৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

গাজার উত্তরের মরাগ করিডোরে খাদ্য সহায়তা নিতে আসা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা। খবর আল-আরাবিয়ার।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের অধিকাংশই তেইনা ও শাকুশ এলাকার বাসিন্দা, যারা Gaza Humanitarian Foundation (GHF)-এর খাদ্য কেন্দ্র লক্ষ্য করে যাচ্ছিলেন। ট্রাক থেকে খাদ্য বিতরণ হচ্ছিল এমন সময়েই তারা গুলিবিদ্ধ হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মে থেকে জুলাই পর্যন্ত এ ধরনের সহায়তা কেন্দ্রের আশেপাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৮৫৯ জন নিহত হয়েছেন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে ৬ জন প্রাপ্তবয়স্ক মারা গেছেন। শিশুদের মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ৯৩ ছাড়িয়েছে।

স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে, সহায়তা নিতে আসা বেসামরিক মানুষের ওপর গুলি চালানো আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের শামিল এবং তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে খাদ্য ও চিকিৎসা সংকট ভয়াবহ আকার ধারণ করেছে, যা প্রতিনিয়ত সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে।

২২৬ আসন পাব, বুথফেরত জরিপ বিশ্বাস করবেন না: মমতা

যুদ্ধবিরতির সুযোগে অস্ত্র উদ্ধার করছে ইরান

সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

চীন সফরের আগে ইরান নিয়ে দোটানায় ট্রাম্প

আইনের ফাঁক গলে যুদ্ধ দীর্ঘায়িত করতে পারেন ট্রাম্প

যুদ্ধই মার্কিন অস্ত্র ব্যবসায়ীদের আয়ের বড় উৎস

যুক্তরাজ্যে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল ইরান

লেবানন-ইসরাইল আলোচনাকে ‘নাটক’ বলছেন বিশ্লেষকরা

ট্রাম্পের দুই ছেলের কাছ থেকে ড্রোন কিনছে মার্কিন বিমান বাহিনী

গাজাগামী জাহাজে হামলা: ১৭৫ মানবাধিকার কর্মীকে অপহরণ