হোম > বিশ্ব

ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, ছিলেন ইউরোপীয় নেতারাও

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে স্থানীয় সময় সোমবার এ বৈঠক হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠকের সম্ভাবনা দিয়ে বৈঠক শেষ হয়। খবর বিবিসির।

প্রতিবেদনে জানানো হয়, খুই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক হয়। ইউরোপীয় নেতারা এ বৈঠক নিয়ে সন্তুষ্ট বলে জানায় বিবিসি।

বৈঠকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়। মার্কিন প্রেসিনেন্ট ট্রাম্প বলেছেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের নিরাপত্তার নিশ্চিয়তা দেবে এবং যুক্তরাষ্ট্র তা সমন্বয় করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ‘পুরো বিষয়টিই ছিল অভূতপূর্ব। বৈঠকে সবাই যুদ্ধ বন্ধের বিষয়ে কথা বলেছেন।’

তিনি বলেন, বাইডেন প্রশাসনের অধীনে ‘একমাত্র বিকল্প ছিল যত দিন সময় লাগে ততদিন ইউক্রেনকে অর্থায়ন অব্যাহত রাখা। তবে এখন সবাই যুদ্ধ শেষ করার উপায় নিয়ে কথা বলছেন।’

তিনি জানান, ‘আরো কিছু কাজ বাকী রয়েছ এবং আরো কিছুটা সময় প্রয়োজন হবে, তবে আমরা অগ্রগতি করছি।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বলেছেন, তিনি আজকের বৈঠকের ফলাফলে খুবই সন্তুষ্ট; বিশেষ করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় বৈঠকে প্রকৃত অগ্রগতির বিষয়ে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আয়োজন চলছে। জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের পর, ট্রাম্প সামাজিকমাধ্যমে একথা জানান।

আরএ

খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি স্বাভাবিক রয়েছে: ইরান

আবুধাবি ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

এক শর্তে হরমুজ প্রণালি ব্যবহার করতে দেবে ইরান

১২৪ ক্ষেপণাস্ত্র, ২০৩ ড্রোন ভূপাতিত করার দাবি বাহরাইনের

ইরানে বিমান হামলায় ৬ মাসের শিশুসহ একই পরিবারের নিহত ছয়

ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন যেভাবে চীনের জন্য সহায়ক হলো

ইরান যুদ্ধের মধ্যেই ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

প্রতিবেশী দেশগুলোকে ‘টার্গেট’ না করতে ইরানের প্রতি হামাসের আহ্বান

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প