হোম > বিশ্ব

ভারতে চলন্ত বাসে আগুন, ২০ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

ভারতের রাজস্থানে একটি চলন্ত বাসে আগুন লেগে নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। ৫৭ যাত্রী নিয়ে বাসটি জয়সলমির থেকে যোধপুর যাচ্ছিল। পথে বাসটিতে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, বাসটি মঙ্গলবার বিকেল ৩টার দিকে জয়সলমির ছেড়ে যায়। ধোঁয়া বের হতে দেখে চালক রাস্তার ধারে বাসটি থামিয়ে দেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে সহায়তা করেন। পরে দমকলবাহিনী ও পুলিশকে খবর দেয়া হয়।

আগুনে চারজন নারী ও দুই শিশুসহ ১৫ জন যাত্রী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। এদেরমধ্যে কয়েকজন ৭০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছেন। তাদের প্রথমে তিনটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে জয়সলমিরের জওহর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য যোধপুরে নেয়া হয়।

জেলা কালেক্টর নিশ্চিত করেছেন, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং নিহতদের মধ্যে কয়েকজন এতোটাই দগ্ধ হয়েছেন যে, তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশগুলো শনাক্ত করা হবে।

শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরএ

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা

মুষলধারে বৃষ্টিতেও মসজিদুল হারামে নামাজ ও কাবা শরিফ তাওয়াফ অব্যাহত