হোম > বিশ্ব

যে কারণে বিমান বিক্রি কমালো এয়ারবাস

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত।

বিমান তৈরিকারক প্রতিষ্ঠান এয়ারবাস ২০২৫ সালের বাণিজ্যিক বিমান সরবরাহের লক্ষ্যমাত্রা কমিয়ে প্রায় ৭৯০-এ নামিয়েছে। এর আগে এ সংখ্যা ছিল ৮২০। কোম্পানিটি জানিয়েছে, তাদের এ৩২০ সিরিজের বিমানের ফিউজলাজ প্যানেলে গুরুতর মানগত ত্রুটি শনাক্ত হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, কোম্পানির ইঞ্জিনিয়াররা সাম্প্রতিক পরিদর্শনে এ৩২০ বিমানের সামনের অংশের ধাতব প্যানেলে পুরুত্ব সংক্রান্ত ত্রুটি খুঁজে পেয়েছেন। এ সমস্যার কারণে মোট ৬২৮টি বিমানের পরিদর্শন প্রয়োজন হবে বলে একটি প্রেজেন্টেশনে জানানো হয়েছে, যার মধ্যে ১৬৮টি ইতিমধ্যে সেবায় রয়েছে। বাকি ২৪৫টি অ্যাসেম্বলি লাইনে এবং আরও ২১৫টি মেজর কম্পোনেন্ট অ্যাসেম্বলি পর্যায়ে রয়েছে। শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অ্যাসেম্বলি লাইনের প্রায় ১০০টি বিমান চলতি বছরেই ডেলিভারির জন্য নির্ধারিত ছিল।

এছাড়া বিমানের পেছনের অংশসহ বিভিন্ন জায়গায় একই ধরনের ত্রুটি পাওয়া গেছে, যদিও সেগুলোর কোনোটিই বর্তমানে সেবায় থাকা বিমানে নেই। এয়ারবাস জানিয়েছে, উৎপাদনাধীন ও সেবায় থাকা—উভয় ধরনের বিমানে এই সমস্যা থাকতে পারে, তাই দ্রতই এয়ারলাইনগুলোকে পরিদর্শন নির্দেশনা পাঠানো হবে।

নারীর প্রতি সহিংসতা বন্ধে সুইজারল্যান্ডে শত শত পুরুষের মিছিল

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনে সতর্কতা জারি

গাজা নিয়ে ইইউর বিবৃতিকে ‘ভারসাম্যহীন’ বলল ইসরাইল

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি