হোম > বিশ্ব

মুম্বাইকে ‘বাংলাদেশিমুক্ত’ করার ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস মুম্বাই শহরকে কথিত ‘অবৈধ বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা অভিবাসী’মুক্ত করার ঘোষণা দিয়েছেন।

ভারতের মুম্বাই শহরের মিউনিসিপাল নির্বাচনের জন্য বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট তাদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছে। ওই ইশতেহারে এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস বলেন, ‘আমরা মুম্বাইকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের থেকে মুক্ত করব। আইআইটির (ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি) সহায়তায় আমরা বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করার জন্য একটি এআই টুল তৈরি করব।’

যদিও এই ধরনের কথিত ‘অনুপ্রবেশের’ কারণে অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

ভারতে সম্প্রতি ‘অবৈধ বাংলাদেশি’ ইস্যুতে একটি নির্বাচনি অস্ত্রে পরিণত করা হয়েছে। হোক বিহার, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বা কোনো স্থানীয় পৌরসভা নির্বাচন—সব ক্ষেত্রেই এই ইস্যুকে সামনে আনছে ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং তাদের জোটভুক্ত দল ও রাজনীতিকরা।

এমনকি দেশটিতে ‘বাংলাদেশি’ সন্দেহে এখন পর্যন্ত একাধিক ভারতীয় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কেরালা, ওড়িশা ও বিহারে এমন বেশ কিছু ঘটনা সামনে এসেছে। রাজনীতিবিদদের বেপরোয়া বক্তব্যের কারণে ভারতীয় পরিযায়ী শ্রমিক বা নিম্নবিত্তদের, বিশেষ করে দেশটির মুসলিম ও বাংলাভাষী নাগরিকদের জীবন ঝুঁকির মুখে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: খবর হিন্দুস্তান টাইমস

ইরানের পরমাণু কর্মসূচির তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

ট্রাম্পের ভরাডুবিতে বদলে গেছে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ

কে এই স্টিফেন মিলার, যাকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও