হোম > বিশ্ব

২,৩৬৯ ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠাতে চায় ভারত

দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং

স্টাফ রিপোর্টার

ভারতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ বসবাসকারীদের মধ্যে বাংলাদেশি ২ হাজার ৩৬৯ জন। বাংলাদেশে এদের ফেরত পাঠাতে চায় দেশটি। ইতোমধ্যে বাংলাদেশ সরকারকে জাতীয়তা বাছাই করতে বলেছে ভারত।

বৃহস্পতিবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এ কথা বলেছেন।

রণধীর জসওয়াল বলেন, ২ হাজার ৩৬৯ জন বাংলাদেশির তথ্য বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে মামলা ছিল যারা এখানে কারাগারে ও শাস্তির মেয়াদোত্তীর্ণ। এমনকি কিছু মামলা ২০২০ সাল থেকে চলছে যা আজও নিষ্পত্তি হয়নি। আমরা বাংলাদেশকে অনুরোধ করব, তারা যত দ্রুত সম্ভব এই ব্যক্তিদের নাগরিক তথ্য যাচাই করে যেন দেশে ফিরিয়ে নেন।

গত কয়েকদিন ধরে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারের প্রক্রিয়া ত্বরান্বিত করেছে ভারত সরকার। গত মাসে গুজরাটে ১ হাজার জনকে আটক করেছিল দেশটির পুলিশ। যাদের অনেকেই বাংলাদেশি ছিলেন। এ ছাড়া ভারত গত কয়েকদিন ধরে সীমান্ত দিয়ে অনেককে পুশ ইন করছে।

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন