হোম > বিশ্ব

সীমান্ত উত্তেজনার মধ্যে দ. কোরিয়ার ড্রোন ভূপাতিতের দাবি উ. কোরিয়ার

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত।

উত্তর কোরিয়ার আকাশসীমা দিয়ে আরেকটি ড্রোন উড়িয়েছে দক্ষিণ কোরিয়া, যা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ শনিবার (৪ জানুয়ারি) এমনটি জানিয়েছে।

এই ঘোষণা আসে এমন এক সময়, যখন উত্তর কোরিয়া আগামী পাঁচ বছরের নীতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ দলীয় কংগ্রেস আয়োজন করতে যাচ্ছে। একজন বিশ্লেষকের মতে, এটি নেতা কিম জং উনের সেই বক্তব্যকে আরো পোক্ত করার প্রেক্ষাপট তৈরি করছে যে দক্ষিণ কোরিয়া বিদেশি ও শত্রু রাষ্ট্র।

কেসিএনএ জানায়, ড্রোনটি দক্ষিণ কোরিয়ার ইনকিওন শহরের একটি দ্বীপ থেকে উড়ে এসে প্রায় আট কিলোমিটার ভেতরে প্রবেশ করে এবং উত্তর কোরিয়ার আকাশসীমার মধ্যে গুলি করে ভূপাতিত করা হয়। এই তথ্য উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাতে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ড্রোনটিতে নজরদারি ক্যামেরা ছিল, যা উত্তর কোরিয়ার ‘গুরুত্বপূর্ণ’ স্থাপনাগুলোর ছবি ধারণের জন্য ব্যবহৃত হচ্ছিল। কেসিএনএ প্রকাশিত ছবিতে ভাঙা অবস্থায় উদ্ধার করা ড্রোনের অংশ, ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং ভবনের আকাশচিত্র দেখা যায়—যেগুলো ড্রোনটি তুলেছিল বলে দাবি করা হয়েছে।

কেসিএনএ জানায়, এই ঘটনাটি সেপ্টেম্বর মাসে সংঘটিত আরেকটি অনুপ্রবেশের পর ঘটল, যখন দক্ষিণ কোরিয়ার একটি ড্রোন গুলি করে নামানো হয়েছিল।

রয়টার্সেরসংবাদে এসেছে, কেসিএনএ বলেছে, ‘শাসন পরিবর্তনের পরও… (দক্ষিণ কোরিয়া) সীমান্তের কাছে ড্রোন ব্যবহার করে এমন উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে,’ এবং দক্ষিণ কোরিয়াকে তাদের ‘সবচেয়ে শত্রুভাবাপন্ন শত্রু’ হিসেবে আখ্যা দেয়।

গত জুনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি যে মিউং দায়িত্ব নেওয়ার পর থেকে পিয়ংইয়ং তার প্রশাসনের পক্ষ থেকে নেওয়া সমঝোতামূলক উদ্যোগগুলো প্রত্যাখ্যান করে আসছে। কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমাতে পিয়ংইয়ংয়ের সঙ্গে পুনরায় সংলাপে বসার অঙ্গীকার করেছিলেন লি।

ইতিহাস মুছে ফেলছে রাশিয়া, একে একে সরানো হচ্ছে স্তালিনের নির্যাতনের স্মৃতিচিহ্ন

ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান

বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক পোশাক ব্র্যান্ডগুলো, অর্ডার যাচ্ছে ভারতে

১৬৮ শিশুর হত্যার কথা কখনো ভুলব না: পেজেশকিয়ান

মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড নেটওয়ার্কে হ্যাকারদের হানা

‘এই যুদ্ধে অনেক কিছু হারিয়েছি, সন্তানদের হারাতে চাই না’: গাজায় মায়ের আকুতি

সার্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে শিক্ষার্থীদের প্রার্থী রসায়ন অধ্যাপক সাইচিচ

দেশ ছেড়েও ভারত সরকারের রোষানল থেকে রেহাই পাচ্ছেন না জাকির নায়েক

মধ্যপ্রাচ্যের শাসকদের অন্দরমহলের যৌনতা-ব্ল্যাকমেইল ও মাদক

প্রতিকূল জরিপের মধ্যেও জয়ের আশা স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের