হোম > বিশ্ব

২০২৫ সালে সৌদিতে রেকর্ড সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর

আতিকুর রহমান নগরী

২০২৫ সালে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির কর্তৃপক্ষ এ বছর মোট ৩৫৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, যা এক বছরে কার্যকর হওয়া সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড হিসেবে নতুন রেকর্ড গড়েছে।

এজেন্স ফ্রান্স–প্রেসের (এএফপি) সৌদি সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মাদক–সম্পর্কিত মামলায় ২৪৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বিশ্লেষকদের মতে, রিয়াদের ঘোষিত “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” মৃত্যুদণ্ড বৃদ্ধির প্রধান কারণ। আগের বছরগুলোতে গ্রেপ্তার হওয়া অনেক অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর চলতি বছরে রায় কার্যকর করা হয়।

এর আগে ২০২৪ সালে ৩৩৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ফলে টানা দ্বিতীয় বছরের মতো সৌদি আরব মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

প্রায় তিন বছর মাদক মামলায় মৃত্যুদণ্ড স্থগিত রাখার পর সৌদি আরব ২০২২ সালের শেষ দিকে আবারও এই শাস্তি কার্যকর শুরু করে। উপসাগরীয় এই দেশটি ফেনথাইলিনের অন্যতম বড় বাজার, যা ‘ক্যাপ্টাগন’ নামে পরিচিত এবং একসময় সিরিয়া ছিল এর বড় রপ্তানিকারক।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” ঘোষণার পর সৌদি কর্তৃপক্ষ মহাসড়ক ও সীমান্তে পুলিশ চেকপয়েন্ট বাড়িয়েছে। এতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং বহু পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক–সম্পর্কিত মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অধিকাংশই বিদেশি নাগরিক।

সৌদি কর্তৃপক্ষের দাবি, জনশৃঙ্খলা বজায় রাখতে মৃত্যুদণ্ড প্রয়োজনীয়, এবং সব ধরনের আপিল প্রক্রিয়া শেষ হওয়ার পরেই এই শাস্তি কার্যকর করা হয়।

উল্লেখ্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৯০ সাল থেকে সৌদি আরবে মৃত্যুদণ্ডের তথ্য নথিভুক্ত করে আসছে। তার আগের সময়ের পরিসংখ্যানগুলো মূলত অস্পষ্ট বলে জানিয়েছে সংস্থাটি।

মেসির মূর্তি সরিয়ে নিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার

যুক্তরাজ্যে জন্মহার ৫০ বছরে সর্বনিম্ন

পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের দুর্দিন, মাংস বিক্রেতাদের জীবিকা সংকটে

নিরাপত্তার অজুহাতে ১৩৬ বছরের পুরোনো মসজিদ সরানোর পরিকল্পনা শুভেন্দুর

বাংলাদেশিদের জেলে পাঠাতে হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেবে

যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ ঈদুল আজহা, নেই কোরবানি, নেই আনন্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনা করবে না ইরান

সিগারেট ছেড়েছেন জিনপিং, তবে চীনাদের ধূমপানের তথ্য বিস্ময়কর

এবার মুসলমানদের ঈদ জামাতে বাধা ভারত সরকারের

ইরানের উপকূলকে শত্রুদের কবরস্থানে পরিণত করার হুমকি