হোম > বিশ্ব

ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দায়ের করবে লেবানন

আতিকুর রহমান নগরী

ছবি: মিডল ইস্ট মনিটর

দক্ষিণ-পশ্চিম লেবাননের ইয়রুন এলাকায় জাতিসংঘের নির্ধারিত ‘ব্লু লাইন’ অতিক্রম করে দেয়াল নির্মাণ করেছে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করবে লেবানন। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন এ বিষয়ে পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। খবর মিডল ইস্ট মনিটরের।

লেবাননের প্রেসিডেন্ট আউন পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাগিকে জাতিসংঘে লেবাননের স্থায়ী মিশনকে অভিযোগ জমা দেয়ার দায়িত্ব দেয়ার কথা বলেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরাইলের দেয়াল নির্মাণ লেবাননের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ১৭০১ লঙ্ঘন করে।

এরআগে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দ্যুজারিক গত শুক্রবার বলেন, প্রাচীর নির্মাণের ফলে লেবাননের চার হাজার বর্গমিটার এলাকায় স্থানীয় বাসিন্দারা প্রবেশ করতে পারছেন না।

এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে ধারাবাহিক ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইসরাইলকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে।

আরএ

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত