হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি সেনা নিহত, নিখোঁজ আরো ৪

আতিকুর রহমান নগরী

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে তীব্র সংঘাতে একজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো ৪ সেনা। শনিবার আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে গাজা সিটির দিকে অগ্রসর হচ্ছিলেন সেনারা। সে সময়ে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রতিরোধের মুখে পড়েন তারা।

এদিকে চ্যানেল আই২৪ এবং অন্যান্য ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় আইডিএফ এবং আল-কাসাম ব্রিগেডের মধ্যে সবচেয়ে গুরুতর যেসক সংঘাত হয়েছে, সেসবের মধ্যে এটি একটি।

তবে ইসরাইলের সামরিক বাহিনী সংবাদমাধ্যমগুলোকে সংঘাতের হালনাগাদ তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে গাজা সম্পূর্ণ দখলের অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। অভিযান শুরুর আগে গাজাকে ‘বিপজ্জনক সংঘাতপূর্ণ এলাকা’ বলে ঘোষণা করেছে আইডিএফ।

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স