হোম > বিশ্ব

‘রেড লাইন’ অতিক্রম করলে রাজনীতি শেষ: পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ইমরান খানের প্রতি ইঙ্গিত

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের প্রতি ইঙ্গিত করে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেছেন, যারা ‘রেড লাইন’ অতিক্রম করেছে তাদের রাজনীতি শেষ হয়ে গেছে। জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইমরান খানের অনেক সিদ্ধান্ত সাবেক ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ফয়েজ হামিদের পরামর্শে নিয়েছিলেন।

গত ১১ ডিসেম্বর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সাবেক গোয়েন্দা প্রধান ফয়েজ হামিদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তালাল বলেন, গোয়েন্দা প্রধানকে ‘রেড লাইন’ অতিক্রম করার জন্য শাস্তি দেয়া হয়েছে। তিনি আরো বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা এবং হামিদের মধ্যে যোগসূত্র সম্পর্কে পুরো বিশ্ব জানে।

পিটিআই ২০১৮ সালের আগস্টে ক্ষমতায় আসে এবং ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত করা হয়।

তালাল আরো বলেন, ‘আমাদের লক্ষ্য জনগণের জীবনযাত্রার মান উন্নত করা এবং সন্ত্রাসবাদের অবসান ঘটানো।’

আরএ

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ