হোম > বিশ্ব

ইসরাইলি হামলায় গাজায় একদিনে ৯৩ ফিলিস্তিনি নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: পিবিএস নিউজ

গাজায় ইসরাইলের হামলায় একদিনে কমপক্ষে ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জন মারা যান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। হামলায় আহত হয়েছেন আড়াই শতাধিক। খবর আল জাজিরার।

এরমধ্য দিয়ে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৫৮ হাজার ৬০০ জনে পৌঁছেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুরেজি শরণার্থী শিবিরে আবু হালু স্কুলে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে চারজন মারা যান।

এছাড়া গাজা সিটির একটি আবাসিক ভাবনে হামলায় মারা যায় আরো তিনজন।

বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরো ৯৩ জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৫২ জন।

এই নিয়ে গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জনে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।’

চলতি বছরের জানুয়ারি মাসে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরাইলও হামাস। তবে গত ১৮ মার্চ এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরাইল। এর পর থেকে ৭ হাজার ৭৫০ জনকে হত্যা এবং ২৭ হাজার ৫৬৬ জনকে আহত করেছে দখলদার বাহিনী।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি আলোচনায় দারুণ অগ্রগগিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরএ

কে এই স্টিফেন মিলার, যাকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফা কমেছে ব্রিটিশ এয়ারওয়েজের