হোম > বিশ্ব

গাল্ফ উপসাগরে ইরানের মহড়া, মার্কিন যুদ্ধজাহাজকে সতর্কবার্তা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি) গাল্ফ উপসাগরীয় অঞ্চলে নতুন করে নৌ-মহড়া শুরু করেছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিক এই মহড়ার মাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজগুলিকে সরাসরি সতর্কবার্তা পাঠানো হয়েছে।

আল-আরাবিয়ার সংবাদে বলা হয়েছে, ইরানের নৌবাহিনী এই অঞ্চলে উপস্থিত আমেরিকান জাহাজগুলোর কাছে তাদের দৃঢ় বার্তা পৌঁছে দিয়ে সতর্ক করেছে, তবে বার্তাগুলির বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। অন্যদিকে উপসাগরে অবস্থানরত মার্কিন বাহিনী কোনো মন্তব্য করেনি।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, জুনের ১২ দিনের যুদ্ধের পাঁচ মাসেরও বেশি সময় পর যেকোনো হুমকি মোকাবিলার সক্ষমতা প্রদর্শনই এ মহড়ার লক্ষ্য। ওই হামলায় আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডারসহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। ইরান পরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিশোধ নেয়। এতে ইসরাইলের কয়েক ডজন মানুষ মারা যায়।

আইআরজিসি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষায় অংশ নিয়েছে। এগুলো আকাশ ও সমুদ্রের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম।

হরমুজ প্রণালীর নিরাপত্তা, ইরানের রেড লাইন (লাল রেখা) বলে মন্তব্য করেছেন আইআরজিসির ডেপুটি কমান্ডার ইন চিফ আলী ফাদাভি। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বিশ্বের অস্থিতিশীলতার কারণ হিসেবে অভিযুক্ত করেন।

ইরান জ্বালানি চোরাচালানের অভিযোগে বিদেশি ট্যাঙ্কার আটক করাও বাড়িয়ে দিয়েছে।

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ