হোম > বিশ্ব

ইরানে বিক্ষোভের মাঝে শহরের কেন্দ্র দখলের আহ্বান রেজা পাহলভির

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আমার দেশ।

ইরানের ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র ও যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিরোধী নেতা রেজা পাহলভি শুক্রবার ইরানে চলমান বিক্ষোভের প্রশংসা করেছেন। তিনি এটিকে ‘দুর্দান্ত’ আখ্যা দিয়ে শনিবার ও রবিবার আরো বিস্তৃত বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। তার ভাষ্যমতে, এখন আর শুধু রাস্তায় নামাই লক্ষ্য নয়, বরং শহরের কেন্দ্রগুলো দখল করে তা ধরে রাখার জন্য সংগঠিতভাবে প্রস্তুতি নেওয়া জরুরি।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিও বার্তায় রেজা পাহলভি বলেন, তিনি এমন এক সময় নিজের দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যখন পরিবর্তন ‘খুব কাছাকাছি’ বলে তিনি বিশ্বাস করেন। উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে তার বাবা ক্ষমতাচ্যুত হন এবং ১৯৮০ সালে মৃত্যুবরণ করেন।

এদিকে মানবাধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন, ইন্টারনেট বন্ধ করে দিয়ে সরকার দমন-পীড়ন আড়াল করতে পারে। নরওয়ে-ভিত্তিক ইরান মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, চলমান দমন-পীড়নে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি সতর্ক করে বলেন, যোগাযোগ বিচ্ছিন্নতার আড়ালে নিরাপত্তা বাহিনী গণহত্যার প্রস্তুতি নিতে পারে।

অন্যদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বিক্ষোভকারীদের ‘ভাংচুরকারী’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেন এবং বলেন, ইসলামী প্রজাতন্ত্র পিছু হটবে না। তিনি অস্থিরতার জন্য আমেরিকাকে দায়ী করেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা কথা বলেছেন, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলছে।

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’