হোম > বিশ্ব

চীনে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১২

আতিকুর রহমান নগরী

১ ডিসেম্বর, ২০২৫ সালে চীনের হংকংয়ের তাই পোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে বাঁশের ভারা ধ্বংসাবশেষের পাশে জড়ো হচ্ছে দমকলকর্মীরা। (ফাইল ছবি: রয়টার্স)

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শানতোউ শহরে এক আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া বুধবার এ খবর জানিয়েছে।

ঘটনাটি মঙ্গলবার রাত প্রায় ৯টা ২০ মিনিটে চার তলা ওই আবাসিক ভবনে ঘটে। দমকলকর্মীরা প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে। সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এই দুর্ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা এবং আগুন নিয়ন্ত্রণের বিষয় নিয়ে পুনরায় উদ্বেগ তৈরি হয়েছে।

গত মাসে প্রতিবেশী হংকংয়ে এক ভয়াবহ আগুনে একাধিক বহুতল ভবন পুড়ে গিয়ে ১৬০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই এই ধরনের দুর্ঘটনা নিয়ে স্থানীয় জনগণ ও কর্তৃপক্ষের মধ্যে সতর্কতা বৃদ্ধি পেয়েছে।

এসআর

বোমা হামলা থেকে জাতিসংঘে, কূটনীতির নতুন অধ্যায়ে ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভাবমূর্তি ‘নজিরবিহীন তলানিতে’ নামিয়েছেন নেতানিয়াহু

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না: গুতেরেস

যুক্তরাষ্ট্র রাজি হলেই শুরু হবে হরমুজ খোলার সাত দিনের পরিকল্পনা: আরাগচি

বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের ওপর ৬০ হামলা

প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের

ইসলামাবাদ সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শি জিনপিংয়ের আহ্বান, ইরানের প্রশংসা

ইমরানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন

জার্মানজুড়ে ৪৫ হাজারেরও বেশি শিক্ষার্থীর গণবিক্ষোভ

মুজতবা খামেনি সুস্থ আছেন এবং ইরানের নেতৃত্বে দিচ্ছেন: পেজেশকিয়ান