হোম > বিশ্ব

উচ্চ বিদ্যালয়েও মোবাইল ফোন নিষিদ্ধের পরিকল্পনা ফ্রান্সের

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মাধ্যবিক বিদ্যালয়ের পর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েও মোবাইল ফোন নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স। শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একথা জানিয়েছেন। তিনি জানান, শিক্ষামন্ত্রী এডুয়ার্ড গেফ্রে বিষয়টি নিয়ে কাজ করছেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

উত্তর-পূর্ব ভোজেসের মিরেকোর্ট কমিউনে এব্রা গ্রুপের সংবাদপত্রের পাঠকদের সঙ্গে কথা বলেন ম্যাক্রোঁ। এসময় তিনি বলেন, ‘আমরা মাধ্যমিক বিদ্যালয় থেকে ফোন সরিয়ে ফেলেছি। সম্ভবত আগামী শিক্ষাবর্ষে উচ্চ বিদ্যালয়গলোতেও একই পদক্ষেপ নেয়া হবে।’

শিক্ষামন্ত্রী এডুয়ার্ড গেফ্রেকে এ বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান ম্যাক্রোঁ।

তরুণদের মধ্যে একাকীত্ব এবং মানসিক স্বাস্থ্য সমস্যা বৃদ্ধির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘বিদ্যালয় হলো শেখার জায়গা, যোগাযোগের জায়গা।’

এসময় ‘বিদেশি হস্তক্ষেপ ও রাজনৈতিক ভ্রান্ত তথ্য’ নিয়ে দেশের মানুষের উদ্বেগ কমানো নিয়ে মিথ্যা আশ্বাস দিতে অস্বীকৃতি জানান তিনি। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘দেশ বড় ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তাই সামান্য হলেও সতর্কতা বজায় রাখা প্রয়োজন।’

আরএ

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র