হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি আগ্রাসনে ৭০ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। চলতি বছরের ১০ অক্টোবর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার আওতায় যুদ্ধবিরতি শুরু হয় এখানে। কিন্তু এই যুদ্ধবিরতি শুধুমাত্র কাগজে-কলমেই, বাস্তবে নয়। ইসরাইলের প্রতিনিয়ত হামলায় ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭০ হাজার ৪০০ ফিলিস্তিনি। যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। আহত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৬৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ছয়জন। গাজার সরকারি মিডিয়া অফিসের মতে, যুদ্ধবিরতির ৬০ দিনে ৭৩৮ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল। হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে ৩৮৬ জনকে। আহত হয়েছেন আরো ৯৮০ জন। শুধু তা-ই নয়, ত্রাণ প্রবেশেও বাধা দিয়ে যাচ্ছে তারা। এখন পর্যন্ত মাত্র ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইলি বাহিনী। চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরাইলি জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত ছিল। এই শান্তি পরিকল্পনায় গাজার পুনর্গঠন এবং হামাস ছাড়া একটি নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কথাও উল্লেখ রয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ