হোম > বিশ্ব

ফের হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: এনডিটিভি

আবারও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। আগামী সপ্তাহে নতুন করে প্রায় ১৪ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পকিল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর এনডিটিভির।

৩০ হাজার কর্পোরেট কর্মী ছাঁটাইয়ে পরিকল্পনার অংশ হিসেবে গত অক্টোবরে ১৪ হাজার কর্মী চাকরিচ্যুত হন। এবার দ্বিতীয় দফায় চলছে ছাঁটাইয়ের পরিকল্পনা। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এবারও ছাঁটাইয়ের সংখ্যা প্রায় একই হতে পারে এবং মঙ্গলবার থেকেই সেই প্রক্রিয়া শুরু হতে পারে। অবশ্য অ্যামাজনের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্রগুলো জানিয়েছে, ‘পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে পরিচিত অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), খুচরা ব্যবসা, প্রাইম ভিডিও, মানবসম্পদ বিভাগসহ এই ইউনিটগুলোর কর্মীরাই বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তবে পুরো পরিসর এখনো স্পষ্ট নয়। তারা সতর্ক করে বলেছেন, অ্যামাজনের পরিকল্পনার খুঁটিনাটি বদলাতেও পারে।

সংবাদমাধ্যম বলছে, অ্যামাজন থেকে কোনো বিবৃতি না দেওয়া হলেও মনে করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণেই বিপুলসংখ্যক কর্মী চাকরি হারাতে চলেছেন। এর জেরে ভারতেও বড়সংখ্যক কর্মী ছাঁটাই হতে পারে।

আরব আমিরাত উপকূলে তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলা

আসামে বিধানসভা নির্বাচনেও এগিয়ে বিজেপি

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হলে যুদ্ধের হুমকি ইরানের

বিজেপির কলকাতা কার্যালয়ে উৎসব শুরু

ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

জ্বালানি ও খনিজ খাতে অস্ট্রেলিয়া-জাপান বড় চুক্তি

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি

যে ধূমকেতু আর দেখা যাবে না ১ লাখ ৭০ হাজার বছরে

চীন সফর নিয়ে চাপে ট্রাম্প

তামিলনাড়ুতে থালাপতি ঝড়, কেরালায় বাম দুর্গ ভাঙছে কংগ্রেস!