হোম > বিশ্ব

তেহরানের বাসিন্দাদের সরিয়ে নেয়া হতে পারে: পেজেশকিয়ান

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইরানের রাজধানী তেহরানে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, শিগগিরই বৃষ্টি না হলে তেহরানের বাসিন্দাদের সরিয়ে নেয়ার প্রয়োজন হতে পারে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বৃহস্পতিবার ইরানের সানন্দজ সফরকালে পেজেশকিয়ান বলেন, সরকার অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক সংকটের মুখোমুখি হচ্ছে।

উচ্চ মূল্যস্ফীতির জন্য অভ্যন্তরীণ নীতিগত ব্যর্থতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন তিনি। ইরানি প্রেসিডেন্ট বলেন, সংকট কাটিয়ে ওঠার চেষ্টা হচ্ছে। তবে সীমিত আর্থিক সক্ষমতার কারণে প্রকল্পগুলো অসম্পূর্ণ রয়ে গেছে।

তীব্র খরা নিয়ে পেজেশকিয়ান বলেন, ইরান ভয়াবহ প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

তিনি সতর্ক করে বলেন, ‘যদি বৃষ্টিপাত না হয়, তাহলে আগামী মাস থেকে আমাদের তেহরানে পানি সরবরাহ সীমিত করতে হবে। যদি খরা অব্যাহত থাকে, তাহলে আমাদের পানি ফুরিয়ে যাবে এবং শহর খালি করতে বাধ্য হতে হবে।’

প্রেসিডেন্ট তেহরানের পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করে পানি ও জ্বালানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং পানি সংরক্ষণের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তেহরানের পানি সরবরাহ পাঁচটি প্রধান বাঁধ লার, মামলু, আমির কবির, তালেকান এবং লাতিয়ানের ওপর নির্ভরশীল, যার মধ্যে আমির কবির সবচেয়ে বড়। তবে, গত পাঁচ বছরে ইরানে বৃষ্টিপাতের হার অনেক কমে গেছে। এই বছর তেহরানে বৃষ্টিপাত মৌসুমী গড়ের প্রায় ৪০ শতাংশ কম।

আরএ

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প