হোম > বিশ্ব

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে মধ্যস্থতা করার আহ্বান জেলেনস্কির

আতিকুর রহমান নগরী

ছবি: বিএসএস

গাজা যুদ্ধ বন্ধের পর এবার ইউক্রেন যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্পকে মধ্যস্ততা করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্ক। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক ফোনালাপে তিনি এ আহ্বান জানান। খবর আল জাজিরার।

জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্ট যদি একটি যুদ্ধ থামাতে পারেন, তাহলে ‘অন্য যুদ্ধও থামাতে পারবেন’।

এরআগে শুক্রবার ইউক্রেনের কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। বেশিরভাগ হামলা হয় জ্বালানি অবকাঠামোতে। হামলার পর কিয়েভ ও আশাপাশের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোনে কথা বলেন জেলেনস্কি। কিয়েভ বলছে, সারাবিশ্বের মনোযোগ গাজা যুদ্ধবিরতির দিকে চলে যাওয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা মন্থর হয়ে গেছে।

ট্রাম্প গত আগস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।

সামাজিকমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে জেলেনস্কি বলেন, ট্রাম্পের সাথে তার খুবই ইতিবাচক ও ফলপ্রসু আলোচনা হয়েছে। এসময় তিনি হামাস-ইসরাইল যুদ্ধবিরতির জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান।

ট্রাম্পকে ক্রেমলিনকে আলোচনায় বসার জন্য চাপ দেয়ার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, ‘যদি একটি অঞ্চলে যুদ্ধ বন্ধ করা যায়, তাহলে অবশ্যই অন্যান্য যুদ্ধও বন্ধ করা যেতে পারে, যার মধ্যে রাশিয়ার যুদ্ধও অন্তর্ভুক্ত।’

আরএ

ইরানকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন

ইসরাইলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

অতর্কিত হামলায় মার্কিন-ইসরাইলের ১৩টি ড্রোন ভূপাতিত

পেজেশকিয়ানের বক্তব্য নিয়ে ট্রাম্পের দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’

দুবাই বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু

লেবাননের শমেস্তার শহরে ইসরাইলি হামলা, ৪ শিশুসহ নিহত ৬

আমিরাতে ১৬ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২১ ড্রোন দিয়ে হামলা

ইরান প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে: ট্রাম্প

ইরান আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান

ইরানি যুদ্ধজাহাজকে নোঙরের অনুমতি দিল ভারত