হোম > বিশ্ব

বাংলাদেশি ২ নাবিককে উদ্ধার করল সৌদি

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মক্কা অঞ্চলের আল লিথ প্রশাসনিক এলাকায় লোহিত সাগর থেকে দুই বাংলাদেশি নাবিককে উদ্ধার করেছে সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রে জাহাজটি ভেঙে যাওয়ার ফলে দুইজন আটকা পড়ে যায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের তীরে নিয়ে যায়। খবর গালফ নিউজের।

এক বিবৃতিতে, সীমান্তরক্ষী বাহিনী সকল নাবিকদের সমুদ্রের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। যাত্রা শুরুর আগে জাহাজ বা নৌকা সমুদ্রে চলাচলের উপযোগী কি না তা নিশ্চিত করতে বলা হয়েছে বিবৃতিতে।

এছাড়াও সীমান্তরক্ষী বাহিনী জনসাধারণকে মক্কা, মদিনা এবং পূর্ব প্রদেশ অঞ্চলে ৯১১ এবং সৌদি আরবের অন্যান্য অংশে ৯৯৪ নম্বরে ফোন করে জরুরি অবস্থা সম্পর্কে জানানোর কথা বলা হয়েছে।

আরএ

গাজা গণহত্যায় ইসরাইলের হামলায় ১০১৪ ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫

নির্বাচন যত এগোচ্ছে, ততই দুর্বল হচ্ছেন নেতানিয়াহু

ছাত্র আন্দোলন প্রশমিত করার চেষ্টা, এফআইআর বাতিলে তৎপর মোদি সরকার

যুদ্ধ থেকে কেন বের হতে পারছে না যুক্তরাষ্ট্র

বাবার নামে স্কুল চাওয়া হাফিজের জন্য ৫০ লাখ রুপি তুলছে ককরোচ পার্টি

সিরিয়ায় ইসরাইলের হামলা নিয়ে ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন

মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা, বাড়ছে আঞ্চলিক স্থিতিশীলতার আশা

নেতানিয়াহুই সেই সাপ, যিনি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে প্রলুব্ধ করেছেন: আরাগচি

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে সতর্ক করলেন শীর্ষ মার্কিন কমান্ডাররা