হোম > বিশ্ব

ইসরাইলি হামলায় গাজায় আরো ৮৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: আল জাজিরা

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৫১৩ জন।

মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরাইলি হামলায় ৩১ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ৮৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৫১৩ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলা চালিয়ে যাওয়ার পর আরও পাঁচজন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন, যার মধ্যে দুই শিশুও রয়েছে। এ নিয়ে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জন, যার মধ্যে ১০৩ জন শিশু।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে গাজায় মোট মৃতের সংখ্যা প্রায় ৬১ হাজারে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার জন। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এবং হাসপাতালে পৌঁছাতে না পারা মৃতদেহগুলো এই হিসাবের বাইরে। ফলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। ১৫ মাসের অভিযানের পর সাময়িক যুদ্ধবিরতি হলেও গত ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু হয়। ইসরাইল জানিয়েছে, হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করাই তাদের অভিযানের মূল লক্ষ্য। জাতিসংঘ ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ করল মার্কিন সিনেট

২২৬ আসন পাব, বুথফেরত জরিপ বিশ্বাস করবেন না: মমতা

যুদ্ধবিরতির সুযোগে অস্ত্র উদ্ধার করছে ইরান

সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির

চীন সফরের আগে ইরান নিয়ে দোটানায় ট্রাম্প

আইনের ফাঁক গলে যুদ্ধ দীর্ঘায়িত করতে পারেন ট্রাম্প

যুদ্ধই মার্কিন অস্ত্র ব্যবসায়ীদের আয়ের বড় উৎস

যুক্তরাজ্যে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল ইরান

লেবানন-ইসরাইল আলোচনাকে ‘নাটক’ বলছেন বিশ্লেষকরা

ট্রাম্পের দুই ছেলের কাছ থেকে ড্রোন কিনছে মার্কিন বিমান বাহিনী