হোম > বিশ্ব

ইয়েমেনে জাতিসংঘ স্থাপনায় হুথিদের অভিযান, ২০ কর্মী আটক

আতিকুর রহমান নগরী

ছবি: আরব নিউজ

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত একটি স্থাপনায় অভিযান চালিয়ে ২০ কর্মীকে আটক করেছে। রোববার তাদের কর্মীদের আটক করা হয় বলে জানিয়েছে জাতিসংঘ। এরআগে শনিবার জাতিসংঘের আরেকটি স্থাপনায় অভিযান চালিয়েছিল হুথিরা। খবর আল জাজিরার।

ইয়েমেনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম জানিয়েছেন, রোববার সানার হাদা জেলায় জাতিসংঘ কম্পাউন্ডের ভেতর থেকে তাদের কর্মীদের আটক করে হুথি বিদ্রোহীরা।

আটকদের মধ্যে কমপক্ষে পাঁচজন ইয়েমেনি আর বাকী ১৫ জন বিদেশী নাগরিক। জাতিসংঘের আরো ১১ জন কর্মীকে সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে।

আলম বলেন, জাতিসংঘ হুথি এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। যত দ্রুত সম্ভব সকল কর্মীকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের একজন পৃথক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, হুথি বাহিনী কম্পিউটার, ফোন এবং সার্ভারসহ স্থাপনার ভিতরে থাকা সকল যোগাযোগ সরঞ্জাম জব্দ করেছে।

জানা গেছে, আটক কর্মীরা জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার সাথে যুক্ত, যার মধ্যে রয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ)।

অন্যদিকে হুথিরা দাবি করছে, আটককৃত জাতিসংঘ ও বিদেশি এনজিও কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করছে। তবে এটি স্পষ্টভাবে অস্বীকার করেছে জাতিসংঘ।

আরএ

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু