হোম > বিশ্ব

ট্রাম্পের ভেনেজুয়েলা সরকার চালানোর মন্তব্যে ব্যাখ্যা চায় যুক্তরাজ্য

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: সংগৃহীত।

ট্রাম্প শনিবার বলেন যে মাদুরোর গ্রেফতারের পর অন্তর্বর্তীকালীন সময়ে ওয়াশিংটন ভেনেজুয়েলার সরকারের তত্ত্বাবধান করবে। ট্রাম্পের এমন বক্তব্যের স্পষ্টতা চেয়েছে ব্রিটেন।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলেছিলেন যে ওয়াশিংটন ভেনেজুয়েলা সরকার ‘চালিয়ে’ নেবে, তখন তিনি কী বোঝাতে চেয়েছিলেন তা স্পষ্ট নয়।

স্কাই নিউজের সাথে কথা বলার সময়, ব্রিটেনের ট্রেজারির প্রধান সচিব ড্যারেন জোন্সকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন ট্রাম্পের এমন মন্তব্য উপনিবেশবাদের সমতুল্য কিনা।

জোন্স বলেন যে ব্রিটেন ‘উপনিবেশবাদের পক্ষে নয়’ তবে তিনি আরো যোগ করেছেন ব্রিটেন সরকার এখনো সম্পূর্ণ স্পষ্ট নয় যে প্রেসিন্টে ট্রাম্প এই মন্তব্যগুলোর দ্বারা কী বোঝাতে চেয়েছিলেন।

তিনি এসময় জোর দিয়েছিলেন যে ‘ভেনিজুয়েলার সরকারের ভবিষ্যত’ নির্ধারণ করা তৃতীয় কোনও দেশের কাজ নয়।

তিনি মার্কিন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন, বলেছেন যে এটি আন্তর্জাতিক আদালতের বিষয়।

এর আগে, ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ‘আমরা যতক্ষণ না নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গতভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারছি ততক্ষণ পর্যন্ত দেশ পরিচালনা করব। এসময় প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ মন্ত্রিসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মমতার ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার