হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত ১৪

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের সিয়াউ দ্বীপে সোমবার (৫ জানুয়ারি) ভোরে শুরু হওয়া প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। স্থানীয় উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, আরও চারজন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে ইতোমধ্যে ১৬ সদস্যের একটি বিশেষ দল কাজ শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম জাকার্তা গ্লোব।

উদ্ধারকারী সংস্থার মুখপাত্র নুরিয়াদিন গুমেলেং জানান, বন্যায় এখন পর্যন্ত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। প্রধান সড়কগুলো পাথর, গাছের ডালপালা এবং ঘন কাদায় ঢেকে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। কাদা সরাতে এবং রাস্তা পরিষ্কার করতে ভারী এক্সকাভেটর মোতায়েন করা হয়েছে। দুর্যোগে অন্তত ৪৪৪ জন বাসিন্দাকে স্থানীয় স্কুল ও গির্জায় আশ্রয় দেওয়া হয়েছে।

উত্তর সুলাওয়েসির গভর্নর ইউলিউস সেলভানাস জানিয়েছেন, কয়েকশ ঘরবাড়ি এবং কিছু সরকারি ভবন সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, আগামী কয়েক দিনে সুলাওয়েসি ছাড়াও জাভা, মালুকু ও পাপুয়া দ্বীপে ভারী বৃষ্টিপাত এবং বন্যার ঝুঁকি রয়েছে।

পরিবেশবাদীরা বলেন, খনিজ উত্তোলন এবং বন উজাড়ের কারণে ইন্দোনেশিয়ায় প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও ক্ষয়ক্ষতি বাড়ছে। উল্লেখ্য, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই অঞ্চলে বর্ষার সর্বোচ্চ মৌসুম।

এসআর

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের