হোম > বিশ্ব

তাইওয়ানে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

আতিকুর রহমান নগরী

তাইওয়ানের দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। বুধবার (২৪ ডিসেম্বর) ভূমিকম্পে দেশটি কেঁপে উঠলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাজধানী তাইপাইয়ের ভবনগুলো ভূমিকম্পে কাঁপলেও এগুলো অক্ষত আছে।

ভূমিকম্পের উৎপত্তি ছিল মাটির ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে। তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পায়নি।

তাইয়ানের চিপমেকার টিএসএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প শক্তিশালী হলেও এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যেখানে তাদের কর্মচারীদের সরিয়ে নিতে হবে। দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের বিভিন্ন জায়গায় তাদের ফ্যাক্টরি রয়েছে। তাইওয়ান দুটি টেকনোটিক প্লেটের জংশনে অবস্থিত। ফলে এটি ভূকম্পন প্রবণ অঞ্চল।

সর্বশেষ ২০১৬ সালে তাইওয়ানে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছিল। সে বছর ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। আর স্মরণকালের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯৯ সালে। সে বছর ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স

সিরিয়ায় ইসরাইলি হামলা অপ্রয়োজনীয় উত্তেজনা বৃদ্ধি করেছে: মার্কিন রাষ্ট্রদূত

লেবাননে ফসফরাস গোলা ব্যবহার করছে ইসরাইল

অর্থনীতি থেকে নিরাপত্তা—সব ক্ষেত্রেই ‘সর্বাত্মক যুদ্ধে’ ইরান: পেজেশকিয়ান

যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেন বিভক্ত হবে: জেলেনস্কি